গত ফেব্রুয়ারিতে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি ১৭ মাসের সর্বনিম্নে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার ইউরোস্ট্যাট প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। ওই মাসে ইইউর শিল্প মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ২ শতাংশ, যা গত জানুয়ারিতে ছিল ১৫ দশমিক ১ শতাংশ। প্রায় সব দেশেই দ্রব্যমূল্য বাড়লেও শীর্ষে ছিল হাঙ্গেরি (৫৬ দশমিক ১ শতাংশ), লাটভিয়া (৩৭ দশমিক ৪ শতাংশ) ও স্লোভাকিয়া (৩৩ দশমিক ৮ শতাংশ)। আনাদোলু এজেন্সি