আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ ও অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান ও কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি