ই-কমার্স প্লাটফর্ম দারাজ বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলো ওয়েভমেকার বাংলাদেশের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের এমডি সৈয়দ মোসতাহিদাল হক ও প্রধান করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস এবং ওয়েভমেকার বাংলাদেশের অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হাসান ফারুক উপস্থিত ছিলেন। নতুন এ পার্টনারশিপের অধীনে দারাজের মিডিয়া স্ট্র্যাটেজি, প্ল্যানিং, বায়িং এবং টিভি, রেডিও ও প্রিন্ট মিডিয়াসহ লোকাল ডিজিটাল মিডিয়া বায়িং পরিচালনার জন্য কাজ করবে ওয়েভমেকার বাংলাদেশ।