বৈশ্বিক সংগীত শিল্প ২০২৩ সালে ১০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। এ বছর মোট আয় করেছে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। এ নিয়ে টানা নবম বছর বেড়েছে সংগীতের বাজার। ২০২৩ সালে শীর্ষ আয়ের তারকা ছিলেন টেইলর সুইফট। এর পরই রয়েছে কে-পপ ব্যান্ড সেভেন্টিন ও স্ট্রে কিডস। বছরের শীর্ষ সিঙ্গেল মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার্স’ ২৭০ কোটি বার স্ট্রিমিং হয়। এ বছর ৬৭ দশমিক ৩ শতাংশ হিস্যা নিয়ে এগিয়ে ছিল স্ট্রিমিং সার্ভিসগুলো। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও ছবি এপি