টানা তৃতীয় মাসের মতো সুদের হার কমাল তুরস্ক। আকাশচুম্বী ৮৩ শতাংশ মূল্যস্ফীতি সত্ত্বেও মুদ্রানীতি সহজ করে চলেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব তুর্কি বেঞ্চমার্ক হার ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১০ দশমিক ৫ শতাংশে নামিয়েছে। ব্যাংকটি আগস্ট ও সেপ্টেম্বরেও ১ শতাংশীয় পয়েন্ট হারে সুদের হার কমিয়েছে। এপি