বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করার পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা ও বাজেট অনুমোদনের জন্য পেশ করা হয়। সেইসঙ্গে বি-স্ক্যানের ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণ, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরো জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমা মাহবুব। তিনি বলেন ‘বি-স্ক্যান প্রতিষ্ঠার পর থেকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনের জন্য আমরা একসঙ্গে কাজ করে আসছি। প্রতিবন্ধী মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’ সভায় বি-স্ক্যান’র কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, জনসংযোগ সম্পাদক নিগার সুলতানা ও নির্বাহী সদস্য এ এম রিয়াদ এ সময় উপস্থিত ছিলেন।
সকালে সাইটসেভার্সের সহযোগিতায় ‘সমতার বাংলাদেশ ক্যাম্পেইন’- এর আওতায় সদস্য, স্বেচ্ছাসেবী, কর্মীদের জন্য সেফগার্ড প্রশিক্ষণের আয়োজন করা হয়। যার মাধ্যমে বি-স্ক্যান এ নিরাপদ কর্মপরিবেশ, জবাবদিহিতা ও সুরক্ষা নীতির বাস্তবায়ন আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। বি-স্ক্যান’র সমন্বয়কারি প্রশিক্ষণটি পরিচালনা করেন। এ সময় বি-স্ক্যান’র পরিচালক ইফতেখার মাহমুদও উপস্থিত ছিলেন।
-বিজ্ঞপ্তি










