একটি ছোট বিদ্যুচ্চালিত সেডান উন্মোচনের ঘোষণা দিয়েছে টয়োটা। জাপানি সংস্থাটি চীনে এ গাড়ি উৎপাদন ও বিক্রি করবে। গাড়িটির নাম হবে টয়োটা বিজেডথ্রি। গাড়িটিতে বিওয়াইডির ব্যাটারি ব্যবহার করা হবে। তবে কবে নাগাদ গাড়িটির বিক্রি শুরু হবে তা জানানো হয়নি। গাড়িটি টয়োটার বিদ্যুচ্চালিত নতুন বিয়ন্ড জিরো সিরিজের দ্বিতীয় মডেল। বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে পিছিয়ে থাকায় বিনিয়োগকারীদের চাপের মুখে পড়েছে বিক্রির দিক থেকে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। রয়টার্স
চীনে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরি করবে টয়োটা
একটি ছোট বিদ্যুচ্চালিত সেডান উন্মোচনের ঘোষণা দিয়েছে টয়োটা। জাপানি সংস্থাটি চীনে এ গাড়ি উৎপাদন ও বিক্রি করবে। গাড়িটির নাম হবে টয়োটা বিজেডথ্রি।










