জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং বিজ্ঞাপনী সংস্থা ওয়াটারমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সিসিমপুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং ওয়াটারমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পলাশ মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।