এ লক্ষ্যে ব্যাংকের এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় ব্র্যাক বিজনেস স্কুলের সঙ্গে সম্প্রতি একটি কৌশলগত নলেজ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ অংশীদারত্বের মাধ্যমে এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞতা এবং ব্র্যাক ইউনিভার্সিটির একাডেমিক ও গবেষণা সক্ষমতাকে কাজে লাগানো হবে। প্রমাণভিত্তিক উদ্ভাবন, প্রভাব মূল্যায়ন, জ্ঞান বিনিময় ও মাপযোগ্য সমাধানসহ উদ্ভাবনের মাধ্যমে পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সিএমএসএমই খাতের টেকসই উন্নয়ন এগিয়ে নেয়াই এ চুক্তির লক্ষ্য।
চুক্তি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘শুধু অর্থায়নে সীমাবদ্ধ না থেকে দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে এমন মাপযোগ্য সমাধান গড়ে তুলতে চাই আমরা। ব্র্যাক বিজনেস স্কুলের সঙ্গে এ অংশীদারত্ব সে লক্ষ্যকেই প্রতিফলিত করে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফিনোভিশন ব্যাংকের ফ্ল্যাগশিপ এসএমই ইনোভেশন ল্যাব। নারী উদ্যোক্তা উন্নয়ন, স্মার্ট কৃষি, জলবায়ু সহনশীলতা এবং কটেজ ও মাইক্রো এন্টারপ্রাইজের প্রাতিষ্ঠানিকীকরণ—এ চার কৌশলগত স্তম্ভের ওপর ভিত্তি করে সিএমএসএমই খাতের অগ্রগতিতে কাজ করছে প্লাটফর্মটি। শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের উদ্যোক্তা ইকোসিস্টেম শক্তিশালী করাও এর অন্যতম লক্ষ্য।









