পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পর্ষদে প্রস্তাবিত একটি ডিটিজাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত একই পর্ষদ সভায় এ প্রস্তাবে উদ্যোক্তা পরিচালকদের অনুমোদনও নেয়া হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ থাকবে ইসলামী ইন্স্যুরেন্সের, যা ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। তবে প্রস্তাবিত ব্যাংকটির নাম কি হবে কিংবা এ ব্যাংক গঠনে সমন্বিত জোটে কারা রয়েছে তা জানায়নি কোম্পানিটি।