আলোহা বাংলাদেশের আয়োজনে গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ২০২৪। প্রতিযোগিতায় সারা দেশের ২ হাজার ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উদ্বোধন করেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহ মুন সাঙ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আলোহা ইন্টারন্যাশনাল ডিরেক্টর কিরণ মাতওয়ানি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম, ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী এবং ডিরেক্টর মো. শামসুদ্দিন টিপু।
আলোহা বাংলাদেশ আয়োজিত জাতীয় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা
আলোহা বাংলাদেশের আয়োজনে গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ২০২৪।










