জাপানগামী পর্যটকদের মধ্যে বরাবরই জনপ্রিয় কোবে বিফ। সে হিসেবে অপেক্ষাকৃত পিছিয়ে ছিল একই গরুর চামড়া থেকে উৎপাদিত পণ্য। তবে খাবারের পরিচিতিকে কাজে লাগিয়ে সম্প্রতি বিদেশী বাজারে উল্লেখযোগ্য হারে বিক্রি বেড়েছে ‘কোবে লেদার’ থেকে প্রস্তুতকৃত পণ্যের। পর্যটকদের মধ্যেও আগ্রহ বাড়ছে এ চামড়ার তৈরি জুতা, হাতব্যাগ ও অন্যান্য সামগ্রী নিয়ে। ‌ˆকাবে লেদার পণ্য সরবরাহকারী স্টোরগুলোয় গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে দ্বিগুণ। নিক্কেই এশিয়া