কানাডায় সব স্টোর বন্ধ করতে যাচ্ছে নর্ডস্ট্রম। এতে রিটেইল জায়ান্টটির আড়াই হাজার কর্মী ছাঁটাই হবে। বার্তা সংস্থা এপি জানায়, ই-কমার্স ব্যবসাও গত বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে। সিয়াটলভিত্তিক কোম্পানিটির সিইও এরিক নর্ডস্ট্রম জানান, কানাডায় লাভে ফেরার কোনো বাস্তবসম্মত পথ না পেয়ে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। এপি