মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের প্রথম বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জহিরুল ইসলাম, এফসিএ এবং কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।