৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ১ দশমিক ৮৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ইনকাম ফান্ডের ট্রাস্টি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ ঘোষণা দেয়া হয়।
এর আগে ইউনিটহোল্ডারদের আলোচ্য হিসাব বছরের ৩০ ডিসেম্বর ২০২১ সময়ের জন্য ৩ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে ফান্ডটি। সে হিসাবে ২০২১-২২ হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের সর্বমোট ৩ দশমিক ৮৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ফান্ডটির নিট আয় হয়েছে ১ কোটি ১০ লাখ ৪ হাজার ৯৫১ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩০ পয়সা। মার্কেট ভ্যালু অনুযায়ী ৩০ জুন ২০২২ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের লভ্যাংশ বিতরণসংক্রান্ত ফান্ডটির রেকর্ড ডেট ধরা হয়েছে চলতি বছরের ৩০ জুন।










