তিনি অ্যালভারো বর্মেজোর স্থলাভিষিক্ত হয়েছেন। এ নিয়োগ ১ মার্চ থেকে চার বছরের জন্য কার্যকর হবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী সবচেয়ে প্রভাবশালী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) আন্দোলনের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
অ্যালভারো বর্মেজো ২০১৮ সাল থেকে আইপিপিএফকে একটি গভীর রূপান্তরের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন। তার নির্দেশনায় সংগঠনটি শাসন কাঠামো শক্তিশালীকরণ, বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে আরো সাহসী অবস্থান নিয়েছে। তার সময়কালে আইপিপিএফ আরো স্থিতিশীল, সংহত এবং বিশ্বব্যাপী কৌশলগতভাবে সুসংগঠিত হয়েছে।
মারিয়া অ্যান্তোনিয়েটা ৩০ বছরেরও বেশি সময় ধরে এসআরএইচআর আন্দোলনে নেতৃত্ব ও কার্যক্রম চালিয়ে আসছেন। একজন যুব কর্মী হিসেবে তিনি স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নারী-মানবাধিকারভিত্তিক নীতিমালা ও কর্মসূচি উন্নয়নের ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন।
মারিয়া অ্যান্তোনিয়েটার নিয়োগ একটি কঠোর, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক প্রার্থীদের মধ্যে থেকে বোর্ডের সদস্যরা সম্মিলিতভাবে তাকে নির্বাচিত করেছেন।










