গত ডিসেম্বরে জাপানের ভোক্তা মূল্যস্ফীতি আগের বছরের একই মাসের তুলনায় ৪ শতাংশ বেড়েছে, যা দেশটির ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি ব্যাংক অব জাপানের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ বেশি। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরেক দফা সুদহার বাড়ানোর চাপে রয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ডিসেম্বরে জাপানের মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে জ্বালানির ১৫ দশমিক ২ শতাংশ মূল্যবৃদ্ধি। এর আগে গত নভেম্বরে জ্বালানিমূল্য বেড়েছিল ১৩ দশমিক ৩ শতাংশ। রয়টার্স