নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে সম্প্রতি ব্যাংকিং সেক্টরে আইনজীবী শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান ব্যারিস্টার শাফায়াত উল্লাহ। আইন বিভাগের চেয়ারম্যান আরাফাত হোসেন খান উদ্বোধনী বক্তব্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু করেন। বিভাগের ফ্যাকাল্টি নাফিজ আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।