ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সদস্য ও কর্মকর্তাদের জন্য এক্সক্লুসিভ কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করল ঢাকা ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, ঢাকা ব্যাংকের এএমডি মোহাম্মদ আবু জাফর, ডিএমডি ও চিফ এমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ, ডিএমডি শেখ আবদুল বাকির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও সাহাবুব আলম খান, সাউথ এশিয়া ভিসার ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) আশীষ চক্রবর্তী, আইসিএবির সভাপতি মো. মনিরুজ্জামান, আইসিএবির সিইও শুভাশীষ বোস প্রমুখ।