‘বিএসইসি (কমোডিটি এক্সচেঞ্জ) বিধিমালা, ২০২৩’-এর খসড়া বিধিমালার ওপর মতামত বিনিময়ের জন্য মুখ্য প্রাতিষ্ঠানিক অংশীজনদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির মাল্টিপারপাস হলে গতকাল অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যারিফ কমিশন, এক্সপোর্টি প্রমোশন ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, ডিএসই, সিএসই, সিডিবিএস, সিসিবিএল, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপসহ ব্যাংক এবং সংশ্লিষ্ট আরো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম। কর্মশালায় ‘কমোডিটি এক্সচেঞ্জ: প্রসপেক্টাস অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। পরে ‘বিএসইসি (কমোডিটি এক্সচেঞ্জ) বিধিমালা, ২০২৩’-এর খসড়া বিধিমালার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক মো. আবুল কালাম ও উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত। এরপর উপস্থাপিত খসড়া বিধিমালাটি নিয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। —বিজ্ঞপ্তি
কমোডিটি এক্সচেঞ্জের খসড়া বিধিমালার ওপর বিএসইসির কর্মশালা অনুষ্ঠিত
‘বিএসইসি (কমোডিটি এক্সচেঞ্জ) বিধিমালা, ২০২৩’-এর খসড়া বিধিমালার ওপর মতামত বিনিময়ের জন্য মুখ্য প্রাতিষ্ঠানিক অংশীজনদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির মাল্টিপারপাস হলে গতকাল অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়,










