স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার দেজুয়ান নামক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো নেট জিরো ফেস্টিভ্যাল। দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও দেজুয়ানের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান এবং দেজুয়ানের বাংলাদেশ প্রতিনিধি সিও মিকিউং এতে স্বাক্ষর করেন। দ্বিতীয়দিন সকালে পরিবেশবান্ধব বিভিন্ন উপাদান নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসইউবিতে নেট জিরো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার দেজুয়ান নামক স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো নেট জিরো ফেস্টিভ্যাল।










