দ্বিপক্ষীয় বাণিজ্য এবং শ্রমিকদের অধিকার বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সফররত প্রতিনিধি দল। গতকাল বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ইউএসটিআর পরিচালক এমিলি অ্যাশবি এবং শ্রমবিষয়ক ইউএসটিআর পরিচালক জেনিফার ওটকেন। আর বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান (কচি)।
বিজিএমইএ নেতাদের সঙ্গে ইউএসটিআরের বৈঠক
দ্বিপক্ষীয় বাণিজ্য এবং শ্রমিকদের অধিকার বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সফররত প্রতিনিধি দল।










