পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের পরিচলনা পর্ষদের সভা আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রেনাটা লিমিটেডের মোট বিক্রি হয়েছে ১ হাজার ৫৯৪ কোটি ৬৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৩৪ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৫৯ কোটি ৯৬ লাখ টাকা বা ৩ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১২ কোটি ৪০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭৪ কোটি ৬৪ লাখ টাকা।