বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) যৌথ উদ্যোগ মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস (এমফোরসি) প্রজেক্ট সম্প্রতি একটি সম্মেলনের আয়োজন করে। এতে সহায়তা করে বেটারস্টোরিজ লিমিটেড। এতে সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল (সেজান) হাসান, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দা জিনিয়া রশিদ, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. খুরশীদ ইকবাল রেজভী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব হামিদা বেগম এবং পিকেএসএফের এমডি ড. নমিতা হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।