জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভাগীয় প্রধানরাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং বন্দর কর্মচারী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।