রেমিট্যান্স সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে গ্লোবাল রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডির ডিরেক্টর মোহাম্মদ রশীদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডির মধ্যে চুক্তি
রেমিট্যান্স সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে গ্লোবাল রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.










