মধুমতি ব্যাংক পিএলসি সম্প্রতি প্রধান কার্যালয়ে ‘ইসলামিক ব্যাংকিং ফান্ডামেন্টালস: কনসেপ্ট, অপারেশনাল অ্যান্ড ইনভেস্টমেন্ট মেথডোলজি অব ইসলামিক ব্যাংকিং’ শিরোনামে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মশালা সফলতার সঙ্গে আয়োজন করেছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. শফিকুর রহমান, এভিপি ও হেড অব ইসলামিক ব্যাংকিং নিজাম উদ্দিন, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও নির্বাহীরা এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা। —বিজ্ঞপ্তি