কৃষকদের বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের প্রান্তিক পর্যায় থেকে আগত কৃষকদের আর্থিক সহায়তা দেন ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে প্রান্তিক কৃষকদের এ আর্থিক সহায়তা করেছে সাউথইস্ট ব্যাংক। এ সময় ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।