সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোল্লা আবদুল ওয়াদুদ এবং অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।