বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) কালচারাল ফোরামের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। আলোচনা সভায় বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।