স্থানীয় মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণ করবে ভারত ও তানজানিয়া। সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত কার্যকর হলে ভারতীয় রুপি ও তানজানিয়ান শিলিংয়ে লেনদেন করতে পারবে দুই দেশের অনুমোদিত ব্যাংকগুলো। সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে ৮-১০ অক্টোবর ভারত সফর করেন। এ সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আনাদোলু এজেন্সি