সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বসুন্ধরা মহিলা শাখার নাম পরিবর্তন করে ‘বসুন্ধরা শাখা’ ঢাকার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রগতি সরণির র‍্যাংগস বিজনেস সেন্টারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, মো. আবদুল মতিন ও একেএম রাশেদুল হক চৌধুরী, ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি ফয়সাল আহমেদ, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক সায়েক আহমেদ চৌধুরী।