চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিনকে (এফসিএ, এফসিএমএ) বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে চতুর্থ মেয়াদে পরবর্তী দুই বছরের জন্য পুনর্নিয়োগ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করেছে।
দেশের বিশিষ্ট এ হিসাব বিজ্ঞানী বর্তমানে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি এবং ইউনিয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, রূপালী ইনভেস্টমেন্ট লি. এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।— বিজ্ঞপ্তি










