ইন্দোনেশিয়া থেকে রফতানি হওয়া ধাতব পণ্যগুলোর মধ্যে অন্যতম লোহা ও ইস্পাত। চলতি বছর ধাতব পণ্য দুটির রফতানি বাড়িয়ে এ খাত থেকে সম্মিলিত আয় ১ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় ইন্দোনেশিয়া। দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী লুহুত বিনসার পান্দজাইতান বলেন, করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করে ২৫ জুলাই পর্যন্ত এ দুটি ধাতব পণ্য রফতানি করে ইন্দোনেশিয়ার সম্মিলিত আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি ডলার। জাকার্তা পোস্ট










