দুবাই মলে হাইপারমার্কেট খুলেছে আরব আমিরাতভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান লুলু গ্রুপ। ৭২ হাজার বর্গফুটজুড়ে হাইপারমার্কেটটি প্রতিষ্ঠানটির বৃহত্তম খুচরা বিক্রয় স্টোর। উদ্বোধন করেছেন আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ড. থানি বিন আহমেদ আল জিয়ুদি। খাদ্য, প্রসাধন, প্রযুক্তি পণ্য ও গৃহস্থালি সরঞ্জামের অন্তত পাঁচ হাজার পণ্য থাকবে হাইপারমার্কেটের সংগ্রহে। এশিয়ার অন্যতম প্রধান ও মধ্যপ্রাচ্যের বৃহত্তম খুচরা বিক্রি প্রতিষ্ঠান লুলু গ্রুপ। কেবল গাল‌্‌ফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোয়ই স্টোর ও মলের সংখ্যা যথাক্রমে ২৩৮ ও ১৩। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউসুফ আলি বলেন, ‘‌বিশ্বের সবচেয়ে বড় ও অভিজাত শপিং গন্তব্যে হাইপারমার্কেট উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে ১০ কোটি মানুষ আসে। সেসব বিদেশী পর্যটক ও দেশীয় ক্রেতার জন্য আমরা সর্বাধুনিক পরিষেবা হাজির করতে চাই।’ অ্যারাবিয়ান বিজনেস