বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের (এসএসি) তৃতীয় সভা ও নবগঠিত কাউন্সিলের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান ও ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ। সভায় এসএসি সদস্যদের মধ্যে জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মাসুম বিল্লাহ, জামিয়াহ শরিয়াহ মালিবাগ ঢাকার সিনিয়র ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহা. রুহুল আমিন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মালদ্বীপ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান কেএএম মাজেদুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) মোহাম্মদ আব্দুর রহিম উপস্থিত ছিলেন। এছাড়া শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক ও ইসলামিক ফাইন্যান্স স্পেশালিস্ট ড. মোহাম্মদ কবির হাসান অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেন। এর আগে নবগঠিত কমিটি বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। —বিজ্ঞপ্তি
বিএসইসির নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের (এসএসি) তৃতীয় সভা ও নবগঠিত কাউন্সিলের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।









