ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে নিমতলা শাখার গ্রাহক হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল ডিজিটাল র‌্যাফল ড্রতে প্রথম মোটরসাইকেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাফল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. রফিকুল ইসলাম; ইভিপি মোহাম্মদ মাসুদ; এসভিপি নজরুল ইসলাম ও মো. মোতাহার হোসেন মোল্লা; ভিপি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, রমজান উপলক্ষে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রোববার-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেয়া হচ্ছে। এছাড়া থাকছে কমন গিফট। আগামী ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে।