রিমার্ক এইচবি লিমিটেডের মাল্টি ব্র্যান্ড শপ হারল্যান এবং ওয়ালটন হাই-টেকের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিএমডি নজরুল ইসলাম সরকার এবং রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল এতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের এএমডি এমদাদুল হক সরকার ও মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডিএমডি ইভা রিজওয়ানা নিলু প্রমুখ।
রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে এমওইউ সই
রিমার্ক এইচবি লিমিটেডের মাল্টি ব্র্যান্ড শপ হারল্যান এবং ওয়ালটন হাই-টেকের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।









