আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের স্নাতকোত্তীর্ণদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং আইআইইউসির মহিলা একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম আকতারুজ্জামান কায়সার, সহকারী প্রক্টর খোরশেদ আলম প্রমুখ।