জাভেদ কায়সার আলী মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬২তম সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। বর্তমানে তিনি অ্যাকোয়ামেরিন লিমিটেড এবং লাইট হাউজ নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এগ্রো একরস লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। তিনি দেশের শিপিং ব্যবসার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। —বিজ্ঞপ্তি










