ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্প্রতি রাজশাহীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএমডি কাজী মো. রেজাউল করিম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান সভাপতিত্ব করেন।