১০০টিরও বেশি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। এগুলো সংযোজনের মাধ্যমে নিজেদের এয়ারক্রাফট বহর পুনর্গঠন করতে চাইছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ বিমান সংস্থাটি। সম্প্রতি ৫০টি বোয়িং ৭৮৭-৯ কেনার অর্ডার করেছে তারা। ২০২৮-২০৩১ সালের মধ্যে এগুলো সরবরাহের কথা রয়েছে। এছাড়া ৬০টি এয়ারবাস এ৩২১নিওস-এরও অর্ডার করেছে প্রতিষ্ঠানটি। যেগুলো পাওয়া যাবে ২০২৮-৩০ সালের মধ্যে। ইউনাইটেড এয়ারলাইনসের পক্ষ থেকে মঙ্গলবার তাদের নতুন এ পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাপান টুডে