সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বৈশ্বিক পেমেন্ট প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পেমেন্ট খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তিগত উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং পেমেন্ট সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশেষভাবে গুরুত্ব পায় ইউসিবির পেমেন্টস কার্যক্রম সম্প্রসারণ, নতুন ও উদ্ভাবনী পেমেন্ট সলিউশন চালু এবং দেশের দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল পেমেন্ট খাতে নতুন সুযোগ তৈরির বিভিন্ন দিক।
বৈঠকে ভিসার পক্ষে অংশ নেন বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এশিয়া প্যাসিফিক রিজিওনাল প্রেসিডেন্ট স্টিফেন কারপিন ও ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। অন্যদিকে ইউসিবির পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শফিকুর রহমানসহ ব্যাংকটির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।
বৈঠক শেষে ভিসার পক্ষ থেকে জানানো হয়, ইউসিবির প্রবৃদ্ধির পরিকল্পনায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যাংকটির পেমেন্টস পোর্টফোলিও আরো শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতিও দেয় ভিসা।









