গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করছে পাকিস্তান। এর মধ্যে রিয়াদে জিসিসির প্রধান কার্যালয়ে চুক্তিটির প্রাথমিক ধাপের আলোচনা সম্পন্ন হয়েছে। চুক্তির মধ্য দিয়ে দুই পক্ষের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক অন্য মাত্রায় উত্তীর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর অ্যারাবিয়ান বিজনেস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসিসির সেক্রেটারি জেনারেল জসিম মুহাম্মদ আল বুদাইভি এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ড. গোহর এজাজ। মুহম্মদ আল বুদাইভি বলেন, ‘‌মুক্তবাণিজ্য চুক্তির প্রাথমিক ধাপ মূলত দুপক্ষের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার স্বীকৃতি।’