ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) আয়োজনে ‘সেটেলমেন্ট অব ডকুমেন্টারি ক্রেডিট ডিসপিউটস থ্রু এডিআর: রিভিউ অব আইসিসি আরবিট্রেশন অ্যান্ড ডকডেক্স কেস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিআইবিএমের চারজনসহ ২৫টি ব্যাংকের ৯৬ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালাটির উদ্বোধন করেন আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়। এছাড়া কর্মশালায় বক্তব্য দেন আইসিসিবির মহাসচিব আতাউর রহমান এবং কর্মশালার প্রশিক্ষক কেএম লুৎফর রহমান।