বিশ্বজুড়ে গাড়ি বিক্রি বেড়েছে বিএমডব্লিউ গ্রুপের। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রি বছরওয়ারি ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চীনে লকডাউনের কারণে বিপর্যয়ে পড়া বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার প্রভাব কমে যাওয়ার বিষয়টি বিক্রি বাড়াতে সহায়তা করেছে। যদিও ২০২২ সালে সংস্থাটির গাড়ি বিক্রি এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। রয়টার্স