গতকাল ট্রান্সকম ডিজিটালের গুলশান-১ আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়। এর মাধ্যমে এলজি ও ট্রান্সকম ডিজিটালের মধ্যে একটি স্ট্র্যাটেজিক রিটেইল পার্টনারশিপ গড়ে ওঠে।
এ অংশীদারত্বের মূল লক্ষ্য ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী রিটেইল নেটওয়ার্ক ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এলজির উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য গ্রাহকদের কাছে আরো কার্যকরভাবে পৌঁছে দেয়া। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ এলজি ব্র্যান্ডের অবস্থান আরো শক্তিশালী করা, উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বাংলাদেশে বাজার সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
অনুষ্ঠানে এলজির হোম সলিউশনস প্রডাক্ট ডিরেক্টর হান চাংহো বলেন, ‘দৈনন্দিন জীবনকে সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে এলজি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশী গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরো কাছে নিয়ে যেতে পারব।’
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজির সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এর ফলে আমাদের প্রিমিয়াম পণ্যের পরিসর আরো সমৃদ্ধ হবে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।’
লঞ্চিং অনুষ্ঠানে আনুষ্ঠানিক উন্মোচন, পণ্য প্রদর্শনী ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেরাল্ড ছোন ও ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলজি ইলেকট্রনিকস বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে ট্রান্সকম ডিজিটাল দেশব্যাপী শোরুম নেটওয়ার্ক ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।










