উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের সঙ্গে আবারো যুক্ত হলো বিকাশ। ২০২৭ সাল পর্যন্ত এ প্রকল্পের আওতায় মানব পাচার থেকে উদ্ধার পাওয়া ছয় হাজার জনকে আর্থিক সহায়তা দেয়া হবে বিকাশের মাধ্যমে। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উইনরক ইন্টারন্যাশনাল ও আশ্বাসের প্রজেক্ট ডিরেক্টর এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্ত রক্ষিত, বিকাশের ইভিপি ও হেড অব বিজনেস সেলস মাসরুর চৌধুরী, এনজিও পার্টনারশিপ বিভাগের ভিপি নভেরা আয়েশা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।