ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শেলটেক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিনাটা এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড। ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ এবং পিনাটা এয়ারের পক্ষে শেলটেক গ্রুপের ভাইস চেয়ারম্যান এসকে বশির আহমেদ মামুন চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার, এনভয় লিগ্যাসি ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদসহ ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি ও সিইও মো. মেহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ব্যাংকের সঙ্গে পিনাটা এয়ার ইন্টারন্যাশনালের চুক্তি
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শেলটেক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিনাটা এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড।








