ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এর মাধ্যমে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার দেশে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রথম হোটেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

কৌশলগত এ অংশীদারত্ব পেমেন্ট ব্যবস্থাকে আরো সুবিধাজনক, গ্রাহকদের অধিকতর মূল্য ও সুবিধা প্রদান এবং হোটেলের আতিথেয়তা সেবা গ্রহণের সময় ইউনিয়নপে কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

এ সহযোগিতার আওতায় হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল হোটেলের নির্বাচিত সেবাসমূহে কার্ডধারীদের জন্য আকর্ষণীয় বিশেষ সুবিধা, প্রচারণামূলক অফার এবং গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ চালুর লক্ষ্যে কাজ করবে। একইসঙ্গে বাংলাদেশে নিরাপদ, সহজ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট সমাধানের ক্রমবর্ধমান চাহিদা পূরণেও এই অংশীদারত্ব ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকটি বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক ও পেমেন্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থবহ অংশীদারত্ব গড়ে তোলা এবং অতিথিদের আরো নমনীয় পেমেন্ট সুবিধা, নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা ও অধিকতর মূল্য প্রদানের ক্ষেত্রে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের চলমান প্রচেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অংশ হিসেবে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আতিথেয়তার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অতিথিদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি নিয়মিত উদ্ভাবনী সেবা ও নতুন অংশীদারত্ব চালু করে যাচ্ছে।

ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে সহযোগিতার মাধ্যমে যৌথ প্রচারণামূলক কার্যক্রম, ইউনিয়নপে কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা এবং মূল্য সংযোজনমূলক অভিজ্ঞতা তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এ-সংক্রান্ত নির্দিষ্ট অফার ও উদ্যোগসমূহ হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানানো হবে।— সংবাদ বিজ্ঞপ্তি